1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

নালিতাবাড়ী পৌরবাসীকে মেয়র প্রার্থী লতিফের ঈদ শুভেচ্ছা

  • আপডেট টাইম :: শনিবার, ১ আগস্ট, ২০২০

শেরপুরের দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ীর শহরের সর্বস্তরের নাগরিক ও ভোটারদের পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আব্দুল লতিফ।
তিনি আসন্ন নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী। মেয়র প্রার্থী আব্দুল লতিফ বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র লীগের রাজনীতি দিয়ে যার রাজনৈতিক জীবন শুরু। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ। দলীয় কর্মকান্ডে সক্রীয়ভাবে অংশ নিয়ে আব্দুল লতিফ জেল-জুলুমের শিকার হয়েছেন। দলের জন্য নিবেদিত এ নেতা একজন প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন ব্যবসায়ী। আগামী পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে মেয়র পদে লড়াই করে বিজয়ী হয়ে পৌরসভার সার্বিক উন্নয়নে তিনি দৃঢ় প্রত্যয়ী। এ জন্য তিনি পৌরবাসীর দোয়া ও সহযোগিতা প্রার্থনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। (বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com