
বৃহস্পতিবার (১ অক্টোবর) কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ পারভীন আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ ড. কামাল হাসান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ এবং কলেজের এডহক কমিটির সভাপতি মো. আব্দুর রহিম দুলাল।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পাশাপাশি শিক্ষা ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।
এ সময় কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ, হাবিবুল হক পলাশ, মনিরুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী অকুল, এস এম সোহান, আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, জুবাইদুল ইসলাম রাজনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।