
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের সংবাদপত্র জগতের প্রবীণ ব্যক্তিত্ব, ময়মনসিংহ সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক সবুজ পত্রিকার সম্পাদক আফসর উদ্দিন (৮০) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে ময়মনসিংহ নগরীর মহারাজা রোডের নিজ বাসভবনে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার জোহরের নামাজের পর নগরীর বড় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।
আফসর উদ্দিনের মৃত্যুতে ময়মনসিংহের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক ও সাংবাদিক সংগঠন ছাড়াও অনন্যা ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।