1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা: যুবক আটক

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা দিয়ে অবমাননার ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ যাচাই করে ওই যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান ওরফে সম্রাট ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশ। ঝিনাইদহ সদর থানা পুলিশের অভিযানে ওই যুবককে আটক করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনার পর আসামিকে আটক করতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে রাত ৯টার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে আব্দুর রহমান ওরফে সম্রাট নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com