1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ী সীমান্তে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাটাবাড়ি লিচু বাগান এলাকায় বিশেষ অভিযান চালায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com