1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড. মঈন খান ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ দুই যুবক আটক শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ২৬ মাস পর কবর থেকে সেলিম খান ও তার ছেলের মরদেহ উত্তোলন

রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ দুই যুবক আটক

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন- রাঙ্গুনিয়ার নিশ্চিতপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে তৌহিদুল ইসলাম (২১) এবং শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাহেদুর ইসলাম নয়ন (২২)।

বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাকও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই ব্যাটালিয়নের (বিজিবি-৪১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, ইকোপার্ক এলাকায় একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন ও ১ হাজার ৮০০ প্যাকেট ওরিস সিগারেট উদ্ধার করা হয়। এসময় তৌহিদুল ইসলাম ও সাহেদুর ইসলাম নয়নকে আটক করা হয়। পাশাপাশি সিগারেট পরিবহনে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, উদ্ধার করা সিগারেটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক দুজন ও উদ্ধার করা সিগারেটসহ অন্যান্য মালামাল আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত টহল এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com