1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড. মঈন খান ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ দুই যুবক আটক শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ২৬ মাস পর কবর থেকে সেলিম খান ও তার ছেলের মরদেহ উত্তোলন

ঝিনাইগাতীতে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে জোরপূর্বক দখলের চেষ্টা, বসতবাড়িতে হামলার উদ্দেশ্যে প্রবেশ, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন দুই সহোদর। এ ঘটনায় নিজেদের জানমালের নিরাপত্তা এবং পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া জমির দখল বহাল রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার বনগাঁও জিগাতলা গ্রামের মৃত আলিমদ্দিনের ছেলে আব্দুল হানিফ (৬০) ও তাঁর ছোট ভাই বাচ্চু মিয়া (৫৫)।

লিখিত বক্তব্যে তারা বলেন, বনগাঁও মৌজার আরএস খতিয়ান নং-১০৭ ও ১০৭/১-এর অন্তর্ভুক্ত বিভিন্ন দাগের জমির মধ্যে ২ দশমিক ৪৫ শতাংশ সম্পত্তি তারা পৈতৃক ও সাব-কবলা দলিলের মাধ্যমে পেয়েছেন। আরএস রেকর্ড অনুযায়ী দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তারা।

তাদের ভাষ্য, জমিটি নিয়ে মৃত আব্দুস ছাত্তারের ছেলে ইসমাইল হোসেন ও আলমাস হোসেন, মৃত আব্দুল হামিদের ছেলে মিজান মিয়া, মৃত আব্দুল বারিকের ছেলে কাদির মিয়া, আবু বক্কর এবং মৃত আইজ উদ্দিনের ছেলে আমির উদ্দিন মাস্টারসহ কয়েকজনের সঙ্গে প্রায় ৩৭ বছর ধরে বিরোধ চলছে।

আব্দুল হানিফ ও বাচ্চু মিয়া জানান, বিরোধের জেরে ১৯৮৯ সালে ৩৫/১৯৮৯ নম্বর বাটোয়ারা মামলা করেন তারা। ২০০০ সালের ১৪ নভেম্বর মামলায় রায় এবং ২১ নভেম্বর ডিক্রি পান। পরে বিবাদীরা ৫৯/২০০১ নম্বর বাটোয়ারা আপিল করলে আদালত পূর্বের ডিক্রি বহাল রাখেন। পরবর্তীতে হাইকোর্টে ৫১১/২০০৬ নম্বর আপিল করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আদালতের বিষয়টি চলমান থাকার মধ্যেই প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে প্রবেশের চেষ্টা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

এছাড়া চলাচলে বাধা, গবাদিপশুর ক্ষতি এবং পুকুরের মাছ নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তারা।

তাদের দাবি, স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশ-বৈঠক হলেও বিরোধের সমাধান হয়নি। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com