
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, নালিতাবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন, নয়াবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. জয়নাল আবেদীন, পোড়াগাঁও ইউনিয়নে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মাওলানা মো. খালিদ সাইফুল্লাহ এবং নয়াবিল ইউনিয়নের প্রার্থী বিল্লাল হোসেন।
সমাবেশে স্থানীয় নেতারা সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম ও স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন। এ সময় তারা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে বক্তব্য দেন।
পোড়াগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল খালেকের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সুধীজনেরা অংশ নেন। এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।