1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

নালিতাবাড়ীতে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে কিশোর নিহত, আহত ২

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে সাজেদুল (১৫) নামে এক কিশোর। আহত হয়েছে আরও দুই কিশোর। এরমধ্যে গুরুতর আহত ফাইজুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল (২ আগস্ট) ঈদের দ্বিতীয় দিন রোববার বিকেল চারটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল চারটার দিকে নন্নী-তিনানী রোড দিয়ে একটি মোটরসাইকেলে করে কিশোর তিন বন্ধু বেপরোয়া গতিতে ইকোপার্কের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নন্নী ঈদগাহ মাঠ এলাকায় পৌছলে একটি অটোবাইককে অভারটেক করে নিয়ন্ত্রণ হারায়। এসময় দ্রুতগতির মোটরসাইকেলটি তিন বন্ধুসহ ঈদগাহ মাঠের বাউন্ডারির দেয়ালে আঘাত লাগে ও তারা ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদুল নিহত হয়। আহত হয় সাথে থাকা অপর দুই কিশোর। তবে গুরুতর আহত ফাইজুরকে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাজেদুল পৌর শহরের ৬নং ওয়ার্ডের গোবিন্দনগর মহল্লার মজিবরের ছেলে। আহত দুই কিশোর একই মহল্লার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com