1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ

কঙ্গনাকে গ্রেফতারের দাবি

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাউত সুবিধাবাদী মহিলা। সুশান্তের মৃত্যু তদন্তে মুম্বাই পুলিশকে বিভ্রান্ত করছেন তিনি। আমজনতা সুশান্তের বাবা কিংবা তার পরিবারকে সমর্থন করলেও, কোনো রকম স্বার্থান্বেষী, ধান্দাবাজের কথায় কান দেবে না বলে একের পর এক মন্তব্য ধেয়ে আসছে নেটদুনিয়ায়।

শুধু তাই নয়, ক্ষুব্ধ নেটজনতার একাংশ অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন। যার জেরে টুইটারে এখন #arrestkanganaranaut ট্রেন্ডিং।

অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘গরুর মাংস ভক্ষণকারী কঙ্গনাকে গ্রেপ্তার করা হোক। সর্বক্ষণ নিজেকে ভুক্তভোগী বলে প্রমাণ করার চেষ্টা তার। নিজেকে অনেক বড় মাপের মনে করেন।’

কঙ্গনার কোন কোন সিনেমা ফ্লপ হয়েছে এবং সংশ্লিষ্ট সিনেমায় যে পরিমাণ অর্থের বিনিয়োগ করা হয়েছিল, তা কীভাবে পূরণ করা হল? সেই নিয়েও প্রশ্ন তোলেছেন অনেকে। এককথায়, কঙ্গনাকে নিয়ে বর্তমানে সরগরম সোশ্যাল মিডিয়া।

সুশান্তের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট করে সরব হয়েছেন অভিনেত্রী। বলিউডের ‘আয়রন লেডি’ করণ জোহর, সালমান খান, মহেশ ভাট থেকে শুরু করে যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকেও তোয়াক্কা করেননি। ইন্ডাস্ট্রির ডাকসাইটে এই তারকাদের ‘নেপোটিজমের ঝাণ্ডাধারী’ বলে কটাক্ষও করেছেন কঙ্গনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com