
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব-১৪৩৩ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রায় অংশ নেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ উপলক্ষে জেলা প্রশাসক শেরপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
জেলা প্রশাসন জানায়, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রকাশ। এ উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়।
জেলার সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপনে সম্প্রীতি বজায় রাখতে জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।