
শ্রীবরদী, শেরপুর: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিজ মনীষা আহমেদ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ফজলুল হক চৌধুরী অকুল, যুবদল নেতা ইখলাছুর রহমান লিটন, ছাত্রদল নেতা রুকনুজ্জামান রুকন, শ্রীবরদী পৌরসভার কর নির্ধারক ইসমাইল হোসেন, বাজার পরিদর্শক ফিরোজ হোসাইন, প্রধান সহকারী গোলাম রাব্বানী হেবুল ও হিসাবরক্ষক তারেক হাসানসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানের উদ্বোধনকালে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি রোগের বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।