1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বান্দরবানে নারী ধর্ষণের মামলায় এনসিপি নেতা কারাগারে

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বান্দরবান : বান্দরবানে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে ৪৩ বছর বয়সী এক মারমা নারী বান্দরবান সদর থানায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা করেন। পরে রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত শৈক্যচিং মার্মা বান্দরবান সদর উপজেলার মধ্যম পাড়ার বাসিন্দা মংশৈপ্রু মার্মার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি বসবাস করছেন। অভিযুক্ত ব্যক্তি তাঁর দূরসম্পর্কের দুলাভাই। বিয়ের আশ্বাস দিয়ে গত পাঁচ মাসে বান্দরবান শিশু পার্কের পাশের শাইনী রিসোর্টে নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, গতকাল ঘটনার দিন (শুক্রবার) ওই নারী ও অভিযুক্ত ব্যক্তি রিসোর্টে দুপুরের খাবার খান। পরে বিকেল সাড়ে তিনটার দিকে বিয়ের বিষয়ে কথা বলার সময় অভিযুক্ত ব্যক্তি তাঁকে বিয়ে করবেন না বলে জানান এবং খারাপ ব্যবহার শুরু করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন রিসোর্টে এলে অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) কামরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে বান্দরবান সদর মধ্যম পাড়া নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com