1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শ্রীবরদীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শ্রীবরদী, শেরপুর:  “সবার জন্য চক্ষুসেবা, দৃষ্টিশক্তির অধিকার”—এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী পৌর এলাকায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ছনকান্দা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে সাজেদা ফাউন্ডেশন। এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রার্থী ও শ্রমিক নেতা ফজলুর করিম লাকি।

ক্যাম্পে কয়েক শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এ সময় চোখের যত্ন, নিয়মিত চক্ষু পরীক্ষা, চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

ক্যাম্পে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুর করিম লাকি, উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ মাসুদুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ মন্ডল, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক গাজীউর রহমান গাজীসহ সাজেদা ফাউন্ডেশনের কর্মকর্তা, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, সাধারণ মানুষের মধ্যে চক্ষুসেবা পৌঁছে দেওয়া এবং চোখের রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com