1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে সামাজিক বনায়ন রক্ষায় পাহারা জোরদারের আহ্বান

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে সামাজিক বনায়নের গাছ চুরি ও অবৈধভাবে কাটার ঘটনা ঠেকাতে পাহারা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে বনায়নের অংশীদারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী আন্দারুপাড়া খলচান্দা গ্রামের জুলফিকার আলী ভুট্টোর বাড়ির আঙিনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অংশীজন সংগঠনের সভাপতি মো. আয়নাল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম।

সভায় বক্তব্য দেন হাফেজ মো. আব্দুল্লাহ, সুরুজ্জামান, আয়নাল হক, ইমান আলী, বাসির মিয়া, ময়না ও বাদশা মিয়া।

বক্তারা বলেন, সম্প্রতি এক শ্রেণির অসাধু ব্যক্তি সামাজিক বনায়নের ভেতরে প্রবেশ করে গাছ ও ডালপালা কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের চুরি বন্ধে বাগানের পাহারা জোরদার করতে হবে। পাশাপাশি বনায়নের সুরক্ষায় সব অংশীদারকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বনের ভেতরে প্রবেশ করে অবৈধভাবে গাছ বা ডালপালা কাটলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ডে কোনো অংশীদার জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, বাগানের গাছ চুরি হলে সরকার ও অংশীদার—উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। তাই সামাজিক বনায়ন রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com