1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে দুই দিন আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন বিধবা হায়াতুন্নেছার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত হায়াতুন্নেছা একই উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমদ্দিনের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন হায়াতুন্নেছা। গত প্রায় ৪ বছর যাবত তিনি মানসিক ভারসাম্যহীন থাকায় প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং পরে ফিরে আসতেন। ফলে স্বজনেরা খোঁজাখুঁজি করেননি।

আজ সকালে হাতিবান্ধা গ্রামের সুতিয়ার খালের পানিতে অজ্ঞাতনামা হিসেবে মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই মরদেহ উদ্ধার করলে স্বজনেরা এসে পরিচয় শনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি আশরাফুজ্জামান জানিয়েছেন, ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। পরিবারের আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com