1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতিবিদরা স্বাধীনতার ইতিহাস লেখার কারণে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যথাযথভাবে উঠে আসেনি। ফলে ইতিহাস বিকৃত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ‘সিনিয়র টাইগার্স’-এর অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি ও মুক্তিযুদ্ধের উত্তাল দিনের কথা তুলে ধরে স্পিকার বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্যই এই যুদ্ধ হয়েছিল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদানও যথাযথভাবে তুলে ধরা হয়নি। মুক্তিযুদ্ধের সময় এই রেজিমেন্টের নেতৃত্বেই অনেকে ঐক্যবদ্ধ হয়েছিলেন।

অনুষ্ঠান শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com