1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শ্রীবরদী সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, অপপ্রচারের অভিযোগ

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। নিয়োগ পাওয়া ডিলার সিদ্দিকুর রহমানের দাবি, ব্যবসায়িক বিরোধের জেরে একটি মহল তাঁর বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও হত্যা মামলায় জড়িত থাকার অপপ্রচার চালাচ্ছে।

সিদ্দিকুর রহমান আলম ট্রেডার্সের স্বত্বাধিকারী। তাঁর দাবি, প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়োগের শর্ত যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ তাঁকে রানীশিমুল ইউনিয়নের সার ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সার ও কীটনাশকের ব্যবসা করে আসছেন।

সিদ্দিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কোনো পদে তিনি ছিলেন না এবং দলটির কোনো মিছিল-মিটিংয়েও অংশ নেননি। ৫ আগস্টের পর সবুজ হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে প্রচার করা হলেও তদন্তে ওই মামলায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে ব্যবসায়িক বিরোধের জেরে একটি মহল তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

আলম ট্রেডার্সের ম্যানেজার জাকিউল ইসলামও একই অভিযোগ করে বলেন, ডিলার নিয়োগের পর থেকে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা তাঁদের সম্মানহানি করছে।

তাঁদের দাবি, সরকারি নিয়ম ও নিয়োগের শর্ত মেনেই সিদ্দিকুর রহমানকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁরা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com