1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে নকলায় প্রতিবাদ সভা

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নকলা, শেরপুর: নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শেরপুরের নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

শনিবার (১৭ অক্টোবর) রাতে নকলা হলচত্বরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির অস্থায়ী কার্যালয়ে নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এক নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক শফিউল আলম লাভলু। সভা সঞ্চালনা করেন সাংবাদিক রাইসুল ইসলাম রিফাত।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন সহিংসতার শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

সভায় উপস্থিত সাংবাদিকরা নিহত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন দেশ রুপান্তের সাংবাদিক শফিউজ্জামান রানা, অপরাধ তথ্যচিত্রের সাংবাদিক আরিফুর রহমান, জাতীয় অর্থনীতি ও ন্যাশনাল কান্ট্রি টুডের নাহিদুল ইসলাম রিজন, বৈশাখী টিভি অনলাইনের সজিব মিয়া, সময়ের কথার মোস্তাক আহমেদ, বাংলাদেশ বুলেটিন মাসুম বিল্লাহ রাকিব, নন্দিত টিভির নয়ন শেখ, মোহনা টিভির আবদুল্লাহ আল-আমিন, আলোকিত সকালের এম এ ফিরোজ, দেশের খবরের আলামিন হাসানসহ নকলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com