1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় মোবারক হোসেন (২৮) নামে মেয়ের জামাতার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার নিচপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
সূত্র জানায়, উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের আন্ধারিয়াগোপ গ্রামের আকাব্বর আলীর ছেলে মোবারক পেশায় কাঠমিস্ত্রি। একই উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের নিচপাড়া গ্রামের আবু হানিফের মেয়ে সুরাইয়াকে প্রায় সাত বছর আগে বিয়ে করে। বর্তমানে তাদের সংসারে এক কন্যা সন্তান রয়েছে। মোবারক ঢাকায় কাঠমিস্ত্রী এবং তার স্ত্রী সুরাইয়া গার্মেন্টে কাজ করত। কিছুদিন আগে এ দম্পতি বাড়িতে আসে। গতকাল রোববার রাতে মোবারক তার নিজ বাড়ি আন্ধারিয়াগোপ থেকে শ্বশুড়ালয়ে যায়। মোবারক নিজেই মিস্ত্রি হওয়ায় শ্বশুড়ের নতুন ভিটায় ঘর নির্মাণের কাজ করছিল। সকালে নির্মাণাধীন ওই ঘরে মোবারকের ঝুলন্ত লাশ দেখতে পান শ্বশুড়বাড়ির লোকজন। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণে করেছে।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট দুই ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ও মিজানুর রহমান এবং মোবারকের স্বজনেরা এ মৃত্যুকে রহস্যজনক বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com