1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ঝিনাইগাতিতে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে নাফিজা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার ভালুকা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামস্থ নানার বাড়িতে বেড়াতে আসে শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের নুরুল ইসলামের চার বছর বয়সী মেয়ে নাফিজা। সোমবার বিকেলে সবার অগোচরে বাড়ির অন্যান্য শিশুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সে। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com