1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ অভিযানে জব্দ ইলিশ মাদরাসায় না দিয়ে বাড়ি নিয়ে গেলেন শিক্ষক ইউনিক্লোকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ ‘ব্যাগ দে, নাইলে গুলি’ – প্রবাসীর স্ত্রীর ২৫ লাখ টাকা ছিনতাই নিশোর সঙ্গে নয়, ভিকির ‘খলনায়ক’-এ অন্য চমক নিয়ে আসছেন মেহজাবীন শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে প্রবাসী নিহত নেতানিয়াহু ও বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

নেতানিয়াহু ও বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। প্রাথমিক বুথ ফেরত জরিপে বিরোধী জোট এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও মধ্যরাতের সর্বশেষ জরিপে ঘুরে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল।

কান ১১ এবং চ্যানেল ১৩ নিউজ নেটওয়ার্কের প্রকাশিত সর্বশেষ বুথ ফেরত জরিপ অনুযায়ী, দুই প্রতিদ্বন্দ্বী ব্লকই সমান ৫৩টি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ।

অন্যদিকে, চ্যানেল ১২ তাদের এক্সিট পোল সংশোধন করে জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন ব্লকটি ৫০ আসনে এবং নেতানিয়াহুর ব্লক ৫২ আসনে অবস্থান করছে। এর আগে চ্যানেল ১২-এর প্রাথমিক ফলে নেতানিয়াহুবিরোধী ব্লক সামান্য এগিয়ে ছিল।

ইসরায়েলের আইন অনুযায়ী, নেসেটে সরকার গঠনের জন্য যে–কোনো ব্লককে কমপক্ষে ৬১টি আসন নিশ্চিত করতে হয়।

এ দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি থেকে ইতোমধ্যে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ শুরু হয়েছে। এখন পর্যন্ত আড়াই শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে, চূড়ান্ত ফলাফলের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com