1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ী থানায় নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময় ১২ কেজি এলপিজির দাম বাড়লো ২২৩ টাকা তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: কাভার্ডভ্যানে আগুন মিরপুরে হামলা-সংঘর্ষের মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ৪৮ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাণিজ্য মেলার অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে দিলো শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

নালিতাবাড়ী থানায় নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

  • আপডেট টাইম :: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২ নভেম্বর) নালিতাবাড়ী থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় শেরপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং জামায়াত মনোনীত মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেন বিএসসি, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিন, সেক্রেটারি ও জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আব্দুল মোমেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুসিনা মো. যোবায়ের, উপজেলা জামায়াতের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আইউব আলী, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নেতৃবৃন্দ নবাগত ওসি কামাল হোসেনকে শুভেচ্ছা জানান। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com