1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে গীতা পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ গীতা পরিষদের উপজেলা শাখার নতুন ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শঙ্কর চন্দ্র পালকে সভাপতি ও নারায়ণ কুমার নাথকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে নালিতাবাড়ী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি চিত্রা রাণী সাহা, সহসভাপতি স্বপন রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক কালাচান পাল।

বাংলাদেশ গীতা পরিষদ গীতার বাণী ও শিক্ষার প্রচার-প্রসার, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে থাকে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে নালিতাবাড়ীতে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে।

নতুন কমিটির নেতাদের কাছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, তারা ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি গীতার নৈতিক শিক্ষা ও আদর্শ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে কাজ করবেন।

৪১ সদস্যের এ কমিটি আগামী দিনে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com