1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশের অন্যতম মাদক সম্রাজ্য টঙ্গীর মাজার বস্তি গোপালগঞ্জে এমপির গাড়িবহরে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, আহত শতাধিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তি কোচপল্লীর খোঁজখবর নিলেন জেলা প্রশাসক, নগদ সহায়তা ও সাবলম্বী করার ঘোষণা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১১ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন।

বুধবার (১১ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাত জেলায় হয় এ ঘটনা। খবর আনাদোলু এজেন্সির।

অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে বন্দুকধারীদের হামলার শিকার হয় পুলিশের দলটি। তাদের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। দুপক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।

খাইবার পাখতুনখোয়ায় গত কয়েক মাসে ধারাবাহিক হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা’র (এসিএলইডি) তথ্য অনুযায়ী, গত ৫ বছর ধরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে ২০২২ সালে ৬৫৮টি হামলার ঘটনা হলেও, ২০২৫ সালে প্রায় চার গুণ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com