1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

‘সিনেমার জন্য কোনো নায়কের শয্যাসঙ্গী হইনি’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব ও বিভিন্ন ক্যাম্পের হয়ে কাজ করার বিষয়টি নিয়ে জোর সমালোচনা হচ্ছে। অনেক অভিনয়শিল্পী বিষয়টি নিয়ে তাদের মতামত জানাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে তার অভিজ্ঞতা জানিয়েছেন রাভিনা ট্যান্ডন।

এই অভিনেত্রী বলেন, ‘আমার কোনো গডফাদার ছিল না। কোনো ক্যাম্পের সদস্যও ছিলাম না। এমনকি কোনো নায়কও আমার প্রচার করেননি। সিনেমায় সুযোগ পেতে কোনো নায়কের শয্যাসঙ্গী হইনি, অথবা কারো সঙ্গে প্রেমও করিনি। অনেক ক্ষেত্রেই আমাকে অহংকারী বলা হতো। কারণ নায়কদের কথামতো চলতাম না— হাসতে বললে হাসতাম না, বসতে বললে বসতাম না।’

এই অভিনেত্রী জানান, তার আচরণে এক অভিনেতা কষ্ট পেয়েছিলেন। এরপর তাকে নিয়ে নানা উল্টা পাল্টা প্রতিবেদন করা হয়েছে। শুধু তাই নয়, সেই সময় কোনো নারী সাংবাদিকও তার পাশে দাঁড়ায়নি বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com