1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

টেকনাফে জেলের এক জালে মিলল লাল কোরালসহ ১০ লাখ টাকার মাছ

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: বঙ্গোপসাগরে জাল ফেলেছিলেন ১১ জেলে। সকালে সেই জাল তুলতেই দেখা গেল, থরে থরে ধরা পড়েছে লাল কোরাল ও চাপা সুরমা মাছ। এক জালেই মিলেছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা। পরে জেলেদের জন্য কিছু মাছ রেখে বাকি ৮২৫টি বিক্রি হয়েছে ১০ লাখ টাকায়।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। মাছগুলো ধরা পড়ে টেকনাফের শাহপরীর দ্বীপের একটি মাছ ধরার ট্রলারের জালে। পরে দুপুরে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে স্থানীয় ব্যবসায়ীদের কাছে মাছগুলো বিক্রি করা হয়।

ট্রলারের মালিক মোহাম্মদ শফিক (৪০) জানান, জালে ধরা পড়া ৪৬০টি লাল কোরালের মোট ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি। আর ৪০০টি চাপা সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি। প্রতিটি লাল কোরালের ওজন ছিল এক থেকে পাঁচ কেজি। অন্যদিকে চাপা সুরমাগুলোর ওজন ছিল এক থেকে দেড় কেজি।

তিনি বলেন, জেলেদের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা রেখে বাকি মাছ বিক্রি করা হয়েছে। মাছগুলো ঘাটে আনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কেনার প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে ১২ লাখ টাকা দাম হাঁকা হলেও শেষ পর্যন্ত ১০ লাখ টাকায় বিক্রি হয়।

ট্রলারের জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু মাছগুলো কিনে নেন। এর মধ্যে লাল কোরাল বিক্রি হয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকায় এবং চাপা সুরমা ২ লাখ ২০ হাজার টাকায়।

ট্রলারের মাঝি হাফেজ উল্লাহ জানান, শুক্রবার রাত ৯টার দিকে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া ঘাট থেকে ১১ জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি সাগরে যাত্রা করে। গভীর রাতে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে জাল ফেলা হয়। পরদিন সকাল ছয়টার দিকে জাল তুলতে গিয়ে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা দেখতে পান তারা। এরপর মাছ নিয়ে দুপুরে ঘাটে ফিরে আসেন।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, পর্যটন মৌসুম শুরু হওয়ায় লাল কোরাল ও চাপা সুরমার চাহিদা বেড়েছে। কক্সবাজার শহরের বিভিন্ন হোটেলের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের বাজারেও এসব মাছের ভালো চাহিদা রয়েছে। শনিবার রাতেই মাছগুলোর একাংশ কক্সবাজারে এবং বাকি অংশ ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল সাধারণত গভীর সাগরে পাওয়া যায়। শীতকালে এ মাছ ঝাঁক বেধে সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল ও পাথুরে এলাকায় বিচরণ করে। তবে প্রবাল ও পাথরের কারণে এসব এলাকায় জাল ফেলা কঠিন। এ কারণে জেলেরা অনেক সময় বড়শি দিয়ে বড় আকারের কোরাল শিকার করেন।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, লাল কোরাল ও সুরমা অত্যন্ত সুস্বাদু মাছ। একসময় স্থানীয় হাটবাজারে এসব মাছ প্রচুর পাওয়া গেলেও বর্তমানে তুলনামূলক কম দেখা যায়। একটি লাল কোরালের  ওজন সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com