1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

করোনা জয় করলেন তমা মির্জা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : করোনামুক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনায়িকা তমা মির্জা। এ অভিনেত্রীর বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরাও করোনামুক্ত হয়েছেন। গতকাল (৬ আগস্ট) কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান তমা মির্জা।

গত ৯ জুলাই জানতে পারেন করোনায় আক্রান্ত হয়েছেন তমা মির্জা ও তার পরিবারের সদস্যরা। তারপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দীর্ঘ দিন আইসোলশনে থেকে করোনা জয় করলেন তারা। এ অভিনেত্রী বলেন—সৃষ্টিকর্তার কৃপায় সবার দোয়ায় করোনা মুক্ত হয়েছি। এখন অনেক ভালো আছি।

তমা মির্জার উপস্থাপনায় দেশ টিভিতে প্রচার হচ্ছে ‘প্রিয় তমার মুখ’ নামে একটি অনুষ্ঠান। আগামী ১১ আগস্ট থেকে এ অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেবেন তিনি। এ প্রসঙ্গে তমা মির্জা বলেন—আগামী ১১ আগস্ট থেকে ‘প্রিয় তমার মুখ’ অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেব। এবার আমার অতিথি হিসেবে থাকবেন রিয়াজ ভাই। শোক দিবসের বিষয়বস্তু নিয়ে সাজানো হয়েছে পর্বটি। ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে এটি।

এছাড়াও আরো বেশ কয়েকটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তমা।

তমা মির্জা ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। সিনেমাটি পরিচালনা করেন এম বি মানিক।২০১৫ সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এছাড়া এ চিত্রনায়িকা অভিনয় করেছেন শাহীন সুমনের ‘মনে বড় কষ্ট’, অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’,  শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’, রয়েল খানের ‘গেইম রিটার্নস’ ও মারিয়া তুষারের ‘গ্রাস’ সিনেমায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com