1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেরপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

শেরপুর : শেরপুরের করোনাযোদ্ধা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। বৃহস্পতিবার তিনি কিছুটা অসুস্থবোধ করলে জেলা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) এর সদস্যরা তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করেন। তবে পরীক্ষায় তার স্ত্রী ও দুই ছেলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনোয়ারুর রউফ রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুরে প্রথম সারির করোনাযোদ্ধা হিসেবে কাজী আশরাফুল আজীম ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে তিনি জেলায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাবার পৌছে দিয়েছেন। পুলিশ সদস্যদের বেতনের টাকায় তিনি জেলা হাসপাতালে নমুনা বুথ স্থাপন করেন এবং জেলার প্রত্যন্ত অঞ্চলে হাজারো মানুষের হাতে করোনাকালীন সময়ে খাবার তুলে দিয়েছেন। “মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে” এমন শ্লোগানে জেলায় যেখানেই করোনা রোগী সেখানেই হাজির হন এসপি কাজী আশরাফুল আজীম। আক্রান্তদের পৌছে দিয়েছেন হাসপাতালে পরিবারের হাতে তুলে দেন খাবার পাশাপাশি নিরাপত্তা।
এছাড়াও তিনি শেরপুর জেলার সন্তানরা অন্য জেলায় পুলিশে চাকুরী করেন এমন সকল পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন। এমনকি ওইসব পরিবারের মাঝে ঈদ উপহার পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল শেরপুরে দুই নারীর দেহে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। শুক্রবার (৭ আগস্ট) পর্যন্ত জেলায় ৩২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এরমধ্যে ২৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com