1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শ্রীবরদীতে মাছ ধরাকে কেন্দ্র করে হত্যার অভিযোগ: বিচারের দাবীতে বিক্ষোভ

  • আপডেট টাইম :: শনিবার, ৮ আগস্ট, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দিন মজুর আইয়ুব আলীকে হত্যার অভিযোগ উঠেছে। আইয়ুব আলীর পরিবারের লোকজন প্রতিবেশী রফিকুল ইসলাম পাক্কীর ছেলে রাসেল (২৫) ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ তুলেন। এ অভিযোগ এনে ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংম্মেলন করেন নিহতর ছেলে ছামিউল ইসলাম ও তার পরিবারের লোকজন। সংবাদ সম্মেলন শেষে আইয়ুব আলী হত্যার বিচারের দাবীতে এলাকাবাসী এক বিক্ষোভ মিছিল বের করে। এ সময় এলাকাবাসী আইয়ুব হত্যার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করে বিভিন্ন স্লোগান দেন। সংবাদ সম্মেলনে নিহতের পরিবার জানান, ৩০ জুলাই গভীর রাতে অভিযুক্ত রাসেল মিয়া ও তার পরিবারের লোকজন আইয়ুব আলীর বাড়িতে গিয়ে নিহত আইয়ুব আলীর পরিবারকে ঘুম থেকে ডেকে তুলে আইয়ুব আলীকে হত্যার হুমকি দেয়। সেই রাত থেকে আইয়ুব আলী নিখোজ হয়। পরে ০১ আগস্ট তাতিহাটী পশ্চিম পাড়া আ: কাফি মিয়ার পরিত্যক্ত ডুবার পানিতে আইয়ুব আলীর লাশ দেখতে পায় স্থানীয়রা। সংবাদ পেয়ে নিহতর পরিবারের লোকজন গিয়ে আইয়ুব আলীর লাশটি সনাক্ত করে। স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা মর্গে পাঠায়। এ ঘটনায় শ্রীবরদী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। ০৫ আগস্ট নিহতর ছেলে ছামিউল বাদী হয়ে রাসেল মিয়া সহ ৬ জনকে আসামী করে বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। আসামীরা প্রভাবশালী ও অর্থশালী হওয়ায় উক্ত মামলার খবর পেয়ে মামলার বাদী ও স্বাক্ষীকে প্রাণ নাশের হুমকি দেয়। আসামীরা প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে ছামিউল বলেন, আমি না বুঝে থানায় অপমৃত্যুর মামলায় স্বাক্ষর করেছি।
এ বিষয়ে অভিযুক্ত রাসেল মিয়ার বড় ভাই রিপন মিয়া সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, সন্দেহমূলক ও আমাদেরকে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করার জন্য এমন অভিযোগ করেছে। আমাদের প্রজেক্ট থেকে মাছ ধরার বিষয়ে রাসেলসহ আরো কয়েকজন তার বাড়িতে গিয়ে মাছ না ধরার জন্য বলে আসেন। এ ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত নয়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় নিহতর ছেলে শ্রীবরদী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com