1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিন পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ৮ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পত্নী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দলিল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক ফজলুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মুনীরুজ্জামান, জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন চৌধুরী প্রমুখ। বক্তাগণ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের বর্ণাঢ্য জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, উপজেলা মৎসজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com