1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

যশোরে স্বামী পরিত্যক্তা নারী গণধর্ষণের শিকার, গ্রেফতার ৪

  • আপডেট টাইম :: শনিবার, ৮ আগস্ট, ২০২০
যশোর : যশোরের ঝিকরগাছায় স্বামী পরিত্যক্ত এক মহিলা গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে ঝিকরগাছা পৌর সদরে পুরন্দপুর (সাদ্দামপাড়া) এলাকায়। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
এরা হলো- পুরন্দপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে আব্দুল জলিল (২৩). একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাকির হোসেন (২০). আব্দুল গাজীর ছেলে আলমগীর হোসেন (৩০) ও ফজর আলীর ছেলে হাসানুর রহমান (৩০)।
ধর্ষিতা মহিলার ডাক্তারী পরীক্ষার জন‍্য.যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় মোট ১১জনকে আসামী করে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশের ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার রাতে আনুমানিক রাত ১০টার দিকে পুরন্দপুর গ্রামের স্বামী পরিত্যক্ত ওই মহিলা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ‍্যে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক জাপটে ধরে পাশে একটি ক্ষেতে নিয়ে যায় এবং কয়েকজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা ভিকটিমকে ট্রেন লাইনের উপর ফেলে রেখে যায়। অচেতন অবস্থায় দেখতে পেয়ে এক পথচারী ৯৯৯ নাম্বারে কল করেন। ফোনের সূত্র ধরে সেখান থেকে ধর্ষিতাকে উদ্ধার করে এবং রাতেই অভিযান পরিচালনা করা হয়।
ওসি জানান, শুক্রবার অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়। অন‍্যদের আটকের জন‍্য অভিযান অব‍্যাহত রয়েছে। আটকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

– মোঃ রফিকুল ইসলাম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com