1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

কুয়াকাটায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মাস্ক বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৯ আগস্ট, ২০২০

কলাপড়া (পটুয়াখালী) : পর্যটননগরী কুয়াকাটার সমুদ্র সৈকতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে “ভয়েস অন ক্লাইমেট চেইঞ্জ কুয়াকাটা” নামক একটি সেচ্ছাসেবী সংগঠন।
গত শুক্রবার সকাল থেকে শেষবিকেল পর্যন্ত সংগঠনের সদস্যরা এ অভিযান কর্মসূচীতে পরিচালনা করেন। এসময় দেশী-বিদেশী পর্যটকদের মাঝে ২ শতাধিক মাস্ক বিতরণ করা হয়। জনসচেতনতামূলক এ কার্যক্রমে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, “ভয়েস অন ক্লাইমেট চেইঞ্জ কুয়াকাটার” সমন্বয়কারী মাসুম বিল্লাহ বাধঁন উপস্থিত ছিলেন। এছাড়াও পর্যটকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহন করেন।
ভয়েস অন ক্লাইমেট চেইঞ্জ কুয়াকাটা এর সমন্বয়কারী মাসুম বিল্লাহ বলেন, সৈকতে প্লাস্টিক বর্জ্য দ্বারা ক্রমশই দূষিত হচ্ছে সমুদ্র ও সমুদ্রের বিশাল জলরাশি। এছাড়া সৈকতের আবর্জনা ভেসে যাচ্ছে সমুদ্রে। ফলে বিপদের মুখে পড়ছে হাজারো প্রজাতির সামুদ্রিক প্রাণী ও মাছ। হুমকির সম্মুখীন সামুদ্রিক জীব-বৈচিত্র। বিষাক্ত পদার্থ মিশে যাচ্ছে খাদ্যের সাথে। এসব বিভিন্ন ময়লা ও প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে রিসাইকেল এবং সঠিক জায়গায় ধ্বংস করতে না পারলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাবে। এর ফলে জলবায়ূ পরিবর্তণে ব্যাপক প্রভাব ফেলবে। জলবায়ূর বিরুপ প্রভাব রোধে সেচ্ছাসেবী এ সংগঠনের জন-সচেতনতামুলক কার্যক্রমের অংশ হিসেবে সমুদ্র-সৈকত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com