1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বঙ্গমাতা’র জন্ম দিবস : নকলায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ও সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৯ আগস্ট, ২০২০
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ও উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মাঝে মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৬ মহিলার মাঝে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com