1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের শেরপুর জেলা আহবায়ককে সংবর্ধনা

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য ও শেরপুর জেলার আহবায়ক করায় সাইফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার রাতে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা বাজারে গোশাইপুর ইউনিয়ন যুবলীগ ও সর্বস্তরের জনগণের আয়োজনে এ দেওয়া হয়। আলহাজ্ব ছায়েদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের শেরপুর জেলার আহবায়ক সাইফুল ইসলাম। গোশাইপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুর নবী রাজনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আল আমীন, গোশাইপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষক সামসুজ্জামান, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ইন্সট্রাক্টর রফিকুল ইসলাম, ইউপি সদস্য হান্নান প্রমুখ। পরে জেলার অতিথিবৃন্দ আহবায়ক সাইফুল ইসলামকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
উল্লেখ্য, সাইফুল ইসলাম গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ছামিউল হকের ছেলে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com