1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১০ আগস্ট, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে দীঘিরপাড় ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হাসনা খাতুন (১৩) পানিতে ডুবে মারা গেছে। রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলা সদর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, হাসনা খাতুন আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। রবিবার সকালে নিজ বাড়ির পিছনে নানার পুকুরে হাত মুখ ধুতে গিয়ে সে পানিতে পড়ে যায়। বিষয়টি খোঁজ পেয়ে তার পরিবারের লোকজন ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com