1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

কুয়াকাটায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : দুই জেলের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১০ আগস্ট, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়কাটায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নামবিহীন একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে । শুক্রবার ঘটনাটি ঘটে।
ট্রলারে থাকা ৮ জেলের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করা গেলেও দুইজন ঢেউয়ের তোড়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর গভীর রাতে অন্য একটি ট্রলারের সাহায্যে ইসা সিকদার (৩৫) এবং আলম মোল্লা (৫৫) নামের নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করা হয়। জীবিত অবস্থায় উদ্ধার হওয়া জেলেরা হলেন- নজরুল মোল্লা, জহিরুল মোল্লা, সেলিম খান, বাদল হাওলাদার, পনু খান ও রুবেল চৌকিদার। এদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর তাদের পরিবারের কাছে দেয়া হয়েছে। সকল জেলের বাড়ি কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামে।
জানা গেছে, চরবালিয়াতলী এলাকার নজরুল মোল্লা’র নামবিহীন একটি ট্রলার ৮ জেলে নিয়ে বৃহস্পতিবার বিকেলে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যায়। শুক্রবার ভোররাতে কুয়াকাটা থেকে অন্তত ৩০/৪০ কিলোমিটার গভীরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় জেলেদের মধ্যে দু’জন ঢেঊয়ের তোড়ে হারিয়ে যায়। অপর ৬ জেলে বয়া (ভাসা) ধরা অবস্থায় অন্তত ১৬ ঘন্টা ভাসমান থাকার পর অপর একটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com