1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

হালুয়াঘাটে ওমর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : প্রতিবছরের মতো এবারও ওমর ফাউন্ডেশনের উদ্যোগে ও আর্থিক সহায়তায় ময়মনসিংহের হালুয়াঘাটে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে পৌর শহরের ডি.এস আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত ফ্রি চক্ষু ক্যাম্পে সভাপতিত্ব করেন খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ্, আ.ন.ম সাদেকুর রহমান নঈম (সাবেক চেয়ারম্যান), আসলাম মিঞা বাবুল, বিএনপি নেতা কাউন্সিলর মনিরুজ্জামান স্বাধীন, আনোয়ার হোসের (মেম্বার), মোঃ রফিকুল ইসলাম, হিশাম বাক্কার, অধ্যক্ষ আব্দুল হাই, জেলা মহিলা দলের সহ সভাপতি হুসনে আরা নিলু, যুবদল নেতা মোল্লা, আলী সবরী, নাজমূল হুদা, ছাত্রদল নেতা আল আমিন, দেলোয়ার, তুষার প্রমুখ।
যুবদল নেতা তারিকুল ইসলাম চঞ্চল’র সঞ্চালনায় চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক এ.কে এম এনায়েত উল্লাহ কালাম। চক্ষু ক্যাম্পে প্রায় ৫০০০ রোগীর প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। চোখের ছানি পড়া রোগীদের ময়মনসিংহ বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন, ওষুধ ও থাকা খাওয়ার যাবতীয় খরচ বহন করবে ওমর ফাউন্ডেশন- এমনটাই জানিয়েছেন ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল।
– মাজহারুল ইসলাম মিশু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com