1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

রিয়ার বার্ষিক আয় কত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর তাকে নিয়ে শুরু হয়েছে নানা জটিলতা। সুশান্তের পরিবারের দাবি—সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি রুপি সরিয়েছেন রিয়া।

সম্প্রতি কয়েক কোটি রুপি দিয়ে মুম্বাইয়ে ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী রিয়া। অন্যদিকে আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী রিয়ার বার্ষিক যে আয় তা দিয়ে এতো সম্পদ কেনা সম্ভব নয়। চলুন জেনে নিই রিয়ার গত কয়েক বছরের বার্ষিক আয়।

আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী—২০১৭-১৮ অর্থ বছরে রিয়ার বার্ষিক আয় ১৮ লাখ ৭৫ হাজার ১০০ রুপি দেখানো হয়। ২০১৮-১৯ সালে তা হয় ১৮ লাখ ৩৩ হাজার ২৭০ রুপি। ২০১৭-১৮ অর্থ বছরে অন্যান্য খাত থেকে রিয়ার আয় ছিল ১ লাখ ২৭ হাজার ৬৬৫ রুপি। ২০১৮-১৯ অর্থ বছরে তা বেড়ে হয় ২ লাখ ৩৮ হাজার ৩৩৪ রুপি। যদিও ২০১৮-১৯ অর্থ বছরে ব্যবসায়িক খাতে আয় কমে দাঁড়ায় ১৬ লাখ ৪ হাজার ৯৩৬ রুপি।

২০১৭-১৮ অর্থ বছরে রিয়ার ফিক্সড ডিপোজিটের পরিমাণ ছিল ৯৬ হাজার ২৮১ রুপি। ২০১৮-১৯ অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় ৯ লাখ ৫ হাজার ৫৯৭ রুপি। ২০১৭-১৮ অর্থ বছরে রিয়ার কাছে মোট শেয়ার হোল্ডার ফান্ড ছিল ৩৪ লাখ ৫ হাজার ৭৫৭ রুপি। ২০১৮-১৯ অর্থ বছরে তা বেড়ে হয় ৪২ লাখ ৬ হাজার ৩৩৮ রুপি। ২০১৭-১৮ অর্থ বছরে রিয়ার আয় ছিল ১৮ লাখ রুপি, সেখানে ৩৪ লাখ রুপির শেয়ার তিনি কীভাবে কিনলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। এখন বিষয়টি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com