1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

শেরপুর : শেরপুরে বাসের ধাক্কায় মোস্তাক নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলার তারাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক স্থানীয় ফারুক মিয়ার ছেলে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ দিয়ে ঢাকা-শেরপুর মহাসড়কে চলাচল বন্ধ করে দেয়। ফলে ওই সড়কে প্রায় ঘণ্টাব্যাপী সব প্রকার যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস তারাকান্দি পৌছলে ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক মোস্তাক ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। এ সময় বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নকলা থানা পুলিশ তা হেফাজতে নেয়। কিন্তু বাসচালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com