
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা ও কুশাইকুড়া গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, জারুলতলা গ্রামের নয়ন নকরেকের শিশু কন্যা রুনাল রাংশা (২) কে সকালে নিজ বাড়ির পাশের পুকুরের পানিতে পরে থাকতে দেখে উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত ডাক্তার রুনাল রাংশাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বিকেলে কুশাইকুড়া গ্রামের রমজান আলীর দেড় বছরের শিশু পুত্র শাহিন নিজ বসত বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর টের পেয়ে তার মা জানতে পেরে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।