
নালিতাবাড়ী (শেরপুর) : আবু বক্কর সিদ্দিক আঙ্গুর (২৮) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহেমদ বাদল জানান, ওই গ্রামের আছির উদ্দিনের ছেলে আঙ্গুর একজন গাঁজা ব্যবসায়ী। তার গেফাজতে ২ কেজি গাঁজা রয়েছে- সোমবার সন্ধ্যায় এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছে ১১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তবে ২ কেজি গাঁজা রাখার বিষয়টি সে স্বীকার করে ওই গাঁজা অন্য কেউ নিয়ে গেছে বলে জানিয়েছে।