1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে বিষপানে কিশোরীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে আত্মহত্যা করেছে নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহানাজ পারভীন (১৫)। গত ৯ আগস্ট রোববার বিষপানের পর সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশ জানায়, নন্নী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা শাহা আলীর কিশোরী কন্যা ও দশম শ্রেণির শিক্ষার্থী শাহানাজ পারভীন রোববার সন্ধ্যায় কীটনাশক পান করে। কিছুক্ষণ পর বমি শুরু হলে তার মা প্রথমে টের পান। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, আত্মহত্যার কোন কারণ এখনও পাওয়া যায়নি। মৃতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com