1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

প্রিয়াঙ্কার আত্মজীবনী লেখা শেষ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালে ঘোষণা দিয়েছিলেন আত্মজীবনী লিখছেন তিনি। তার নাম দেওয়া হয়েছে ‘আনফিনিশড’ বা ‘অসমাপ্ত’। ২০১৯ সালে বইটি বাজারে আসার কথা ছিল। কিন্তু লেখার কাজ গুছিয়ে উঠতে না পারায় তা সম্ভব হয়নি।

অবশেষে বইটি লেখার কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা। আজ (১১ আগস্ট) এক টুইটে এ অভিনেত্রী লিখেছেন—‘আনফিনিশিড’-এর কাজ শেষ। এখন চূড়ান্ত পাণ্ডুলিপি পাঠাবো। কিন্তু এই আনন্দের খবর আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। আমার স্মৃতিকথায় প্রতিটি শব্দ আমার জীবনের প্রতিচ্ছবি।

এর আগে এক সাক্ষাৎকারে আত্মজীবনী প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেছিলেন—আমার লেখা বইটি একদম আমার মতো। সৎ, হাসিখুশি, দৃঢ় এবং প্রতিবাদী। এতে সব স্বাদ থাকবে। আমি চিরকালই ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখতেই পছন্দ করেছি। আমার অনুভূতি নিয়ে কখনই কথা বলিনি, তবে আজ আমি তৈরি।

বলিউড হাঙ্গামামা এক প্রতিবেদনে জানিয়েছে, বইটি প্রকাশ করছে পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ইন্ডিয়া। একই সঙ্গে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হবে বইটি।

প্রিয়াঙ্কা চোপড়া মাত্র ১৭ বছর বয়সে ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর জিতে নেন বিশ্ব সুন্দরীর খেতাব। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com