1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনমজুর আইয়ুব হত্যার সুষ্ঠু বিচার দাবীতে শ্রীবরদীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে দিনমজুর আইয়ুব আলী হত্যার সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার নয়াপাড়া বাজারের শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কে নিহত আইয়ুব আলীর পরিবারের লোকজন ও এলাকাবাসী এ মানবন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় নিহতের পরিবারের লোকজন প্রতিবেশী রফিকুল ইসলাম পাক্কীর ছেলে রাসেল মিয়া (২৫) এবং তার পরিবারের লোকজনের বিরুদ্ধে আইয়ুব আলী হত্যার অভিযোগ তুলে সুষ্ঠু বিচারের দাবী জানান।
জানা যায়, গত ৩০ জুলাই গভীর রাতে অভিযুক্ত রাসেল মিয়া ও তার পরিবারের লোকজন আইয়ুব আলীর বাড়িতে গিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে হত্যার হুমকি দেয়। পরে ওই রাত থেকে আইয়ুব আলী নিখোঁজ হয়। ১নিখোঁজের তৃতীয় দিন (১ আগস্ট) তাতিহাটি পশ্চিমপাড়া কাফি মিয়ার পরিত্যক্ত ডুবার পানিতে আইয়ুব আলীর লাশ দেখতে পায় স্থানীয়রা। এ ঘটনায় গত ৫ আগস্ট নিহতের ছেলে ছামিউল বাদী হয়ে একই এলাকার রফিকুল ইসলাম পাক্কির ছেলে রাসেল মিয়া (২৫) সহ ৬ জনকে আসামী করে শেরপুর আদালতে হত্যা মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com