1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

যশোরে কাভার্ডভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
যশোর : যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩ টার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনেয়ালী গির্জার সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার মাহবুবুর হকের ছেলে কাজী মুশফিক মাহবুব প্রিয় (২৫) ও আরোহী যশোর শহরের মিশনপাড়ার দিলীপ দাসের ছেলে কাব্য দাস (৩০)।
নাভারন হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ টিটু বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে বেনাপোল থেকে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন মুশফিক মাহবুব প্রিয় ও কাব্য দাস। বেলা ৩ টার দিকে ঝিকরগাছার বেনেয়ালি গির্জার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া কাভার্টভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
– রফিকুল ইসলাম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com