1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

কলাপাড়ায় পৃথক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ ৩ জন নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পৃথক তিনটি দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার পর এবং মধ্যরাতে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- পুলিশ কনস্টেবল মো. শাখাওয়াত হোসেন (২২), ইলেকট্রেশিয়ান মো: সানি (২৫) ও গৃহবধূ আনোয়ারা বেগম (৬০)। এরমধ্যে পুলিশ কনস্টেবল শাখাওয়াত তার অপর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে কুয়াকাটা থেকে পটুয়াখালী যাচ্ছিলেন। পথিমধ্যে রজপাড়া নামক স্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
এছাড়া মো: সানি পায়রা সমুদ্র বন্দর এলাকায় আবাসনে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যান। তিনি কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের মো: সত্তার মুন্সির ছেলে।
অপরদিকে মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূ পারিবারিক বিষয় নিয়ে বিষ পান করে আত্মহত্যা করে। সে মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের হান্নান খন্দকারের স্ত্রী।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় পৃথক ৩টি ইউডি মামলা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com