1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

প্রিয়াঙ্কা-নিকের সংসারে নতুন সদস্য

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : সুখী দম্পতি হিসেবে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের পরিচিতি আছে। প্রায়ই তাদের দেখা যায় রোমান্টিক ছবিতে। কখনো সাগরসৈকতে একান্তে কখনো পরিবারের সদস্য-বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেন তারা।

সেই দম্পতির সংসারে এসেছে নতুন সদস্য। তার নাম পাণ্ডা। বয়স মাত্র কয়েক দিন। নতুন এই সদস্যকে দত্তক নিয়েছেন প্রিয়াঙ্কা-নিক।

বয়সে নেহাতই ছোট হলে কী হবে? তার ছোট চোখ আর হাত-পায়েই এখন বেজায় মজেছেন জোনাস দম্পতি। রীতিমতো পোষ্য সারমেয়কে কোলে নিয়ে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। লিখেছেন, ‘আমাদের নতুন ফ্যামিলির চিত্র। পাণ্ডা, পরিবারে তোমায় স্বাগত। কয়েক সপ্তাহ আগেই ওকে উদ্ধার করেছি আমরা। ওর ওই ছোট্ট কান, চোখ…।’

পাণ্ডা আদপে হাস্কি এবং অস্ট্রেলিয়ান শেপার্ডের মেশানো ব্রিড। এটি ছাড়াও এই দম্পতির আরও দুই পোষ্য রয়েছে। জিনো এবং ডায়ানা। পাণ্ডার সঙ্গে সঙ্গে তাদের ছবিও পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘খুব শিগগিরই পাণ্ডা আর ছোট থাকবে না।’

প্রিয়াঙ্কার নতুন সদস্যের ছবির লিংক

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক। করোনায় লকডাউনের গোটা সময় নিকের সঙ্গে বিদেশেই কাটিয়েছেন বলিউডের দেশি গার্লখ্যাত অভিনেত্রী। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাদের ‘কোয়ালিটি টাইম’ কাটানোর কিছু ছবি।

এদিকে প্রিয়াঙ্কাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। বিপরীতে ছিলেন ফারহান আখতার। রাজকুমার রাওয়ের বিপরীতে ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com