1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

মৌমিতার ‘ভাড়া বাড়ির বাড়াবাড়ি’

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মৌমিতা মৌ। তার অভিনীত কয়েকটি সিনেমা ইতিমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এছাড়া কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। করোনার এই সময়ে সিনেমার শুটিং বন্ধ থাকায় নাটকে কাজ করছেন মৌমিতা। সম্প্রতি ‘ভাড়া বাড়ির বাড়াবাড়ি’ নামে একটি নাটকে অভিনয় করলেন তিনি।

মিজানুর রহমানের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন এস আই সোহেল ও সজল সিনহা। মৌমিতা মৌ ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মারজুক রাসেল, অ্যালেন শুভ্র, নাবিলা ইসলাম, সালমান রাফি প্রমুখ।

নাটক প্রসঙ্গে মৌমিতা মৌ বলেন, ‘কয়েক মাস ঘরে বসে ছিলাম। শুটিংয়ে অংশ নেইনি। ‘ভাড়া বাড়ির বাড়াবাড়ি’ নাটকটির জন্য প্রস্তাব আসে। নাটকটির গল্পও দারুণ তাই কাজটি করেছি। হাস্যরসে ভরপুর নাটকটি। করোনার এ সময়ে আমরা স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করেছি। খুব শিগগির মাছরাঙা টিভিতে নাটকটি প্রচার হবে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’

২০১৩ সালে নির্মাতা কালাম কায়সার পরিচালিত ‘তোমার আছি তোমারই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সিনেমাটি মুক্তির পরই চলচ্চিত্র-সংশ্লিষ্টদের চোখে পড়েন তিনি। এরপর রাজু চৌধুরী পরিচালিত ‘তুই শুধু আমার’, সায়মন তারিক পরিচালিত ‘মাটির পরী’, শামীমুল ইসলাম শামীমের ‘একমুঠো স্বপ্ন’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com