1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে লিটন মিয়া (৪০) নামে এক মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া গ্রামে উপজেলা প্রশাসন ও শেরপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান অভিযান পরিচালনা করে লিটন মিয়াকে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মশিউর রহমান সোহেল, পরিদর্শক এনামুল হক, এসআই সাইফুল ইসলাম প্রমুখ। ধৃত মাদকসেবী চককাউরিয়া গ্রামের হাফিজল ইসলামে ছেলে। ইতোপূর্বেও লিটন মিয়া মাদক সেবনের দায়ে ১ মাসের কারাদণ্ড ভোগ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com